চকলেটের প্রলোভনে শিশুকে নির্জন চরে নিয়ে নির্যাতনের অভিযোগ, সরাইলে সর্বোচ্চ শাস্তির দাবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছরের এক শিশুকে খাবার ও চকলেটের প্রলোভন দেখিয়ে নির্জন চরে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা ও তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিলের কথা জানিয়েছে পুলিশ। অভিযুক্তের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।


















