গাজীপুরের কালীগঞ্জে ট্রাক–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক ২

গাজীপুরের কালীগঞ্জে ট্রাক–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক ২
গাজীপুরের কালীগঞ্জে ট্রাক–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক ২
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার টঙ্গী–কালীগঞ্জ–ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কের বালীগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লা জানান, সকালে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ঘোড়াশালের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন এবং আরও চারজন আহত হন।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুইজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া একজনকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাবেদ কাউসার জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তাদের উন্নত চিকিৎসা প্রয়োজন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ